News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া ও বেলারুশের অংশ ‌‌নিলে প্যারিস অলিম্পিক্স বয়কটের হুমকি ইউক্রেনের
Image

রাশিয়া ও বেলারুশের অংশ ‌‌নিলে প্যারিস অলিম্পিক্স বয়কটের হুমকি ইউক্রেনের

কিয়েভ, ২৮ জানুয়ারি (হি. স.) : ২০২৪ সালের অলিম্পিক্সে রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা অংশ নিলে ইউক্রেন অলিম্পিক্স বয়কট করবে। এমনই হুমকি দিয়েছে তারা। ২০২৪ সালে অলিম্পিক্স হবে প্যারিসে। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক্স বয়কট করার বিষয়টা ভেবে দেখতে হবে।’‌

ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতাসেয়িত বলেছেন, ‘এই যুদ্ধ না থামা অবধি রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে দেওয়া উচিত নয়।’‌ তাঁর কথায়, ‘রাশিয়ার অন্যতম প্রধান বন্ধু বেলারুশ। ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ করতে রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করেছে।’‌

সম্প্রতি অলিম্পিক্স কমিটি রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের নিরপেক্ষ হিসেবে অলিম্পিক্সে যোগদানের কথা জানিয়েছে। তারপরই ইউক্রেনের এই হুমকি। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক্স বয়কট করার বিষয়টা ভেবে দেখতে হবে।’‌ ২০২২ সালে যেমন বেজিংয়ে শীতকালীন প্যারা অলিম্পিক্সে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের নিষিদ্ধ করা হয়েছিল।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top