News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ বাজেয়াপ্ত, দুই গ্রেফতার
Image

শিলিগুড়িতে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ বাজেয়াপ্ত, দুই গ্রেফতার

শিলিগুড়ি, ২৭ জানুয়ারি (হি.স.) : শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পানিকৌড়ি এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছে বৈকুণ্ঠপুর বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের নাম সাজিন ও শঙ্করাগঙ্গা রাজু। সাজিন কেরালার এবং শঙ্করাগঙ্গা রাজু অন্ধ্র প্রদেশের বাসিন্দা।

বেলাকোবা রেঞ্জ রেঞ্জার সঞ্জয় দত্তের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে এদিন ভোরে একটি কন্টেইনার এবং একটি লরিকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে উভয় গাড়ি থেকে প্রায় এক কোটি টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়। যা পাচারের উদ্দেশ্যে গুয়াহাটি থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। ধৃত দুজনকেই শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top