News Flash

  • Home
  • দেশ
  • চল্লিশ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত
Image

চল্লিশ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

মগরাহাট, ২৭ জানুয়ারি (হি. স.) : অভিনব কায়দায় চল্লিশ লক্ষ টাকার ব্যবসায়িক প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম শামসুদ্দিন গাজি। বৃহস্পতিবার দক্ষিন ২৪ পরগনার মগরাহাট থানার নৈনান থেকে গ্রেফতার করা হয় শামসুদ্দিনকে। ধৃতকে শুক্রবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ব্যক্তির প্রতারণার ফাঁদে পড়েছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকার কয়েকহাজার মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার নৈনান এলাকার বাসিন্দা শামসুদ্দিন গাজী। দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ থানা এলাকায় সুপরিকল্পিতভাবে ব্যবসায়িক প্রতারণার ফাঁদ পেতেছিলেন। আর এই ফাঁদে পা দিয়ে প্রতারণার স্বীকার হন কয়েকহাজার মানুষ। প্রায় ৪০ লক্ষ টাকারও বেশি টাকার প্রতারণার অভিযোগ ধৃত সামসুদ্দিন গাজীর বিরুদ্ধে।

পুলিশ জানায়, কাপড়ের উপর জরির কাজ করানোর ব্যবসার মাধ্যমে প্রতারণা ছক কসে সামসুদ্দিন। প্রথমে জরির কাজ করানোর নামে সাধারণ মানুষের থেকে ২ হাজার টাকা করে অগ্রীম নিতো শাড়ির সিকিউরিটি মানি হিসেবে। শাড়িতে জরির কাজ করে সেই শাড়ি ফেরত দিলে তবেই মজুরিসহ জমা করা ২ হাজার টাকা ফেরত দেওয়ার কথা জানায় সামসুদ্দিন। এভাবেই দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ থানা এলাকার প্রায় ২ হাজার মানুষের থেকে টাকা নিয়ে এলাকা থেকে চম্পট দেয় সামসুদ্দিন গাজী। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় কুমারগঞ্জ থানাতে। শুক্রবার অভিযুক্ত সামসুদ্দিন গাজীকে তার নিজের বাড়ি মগরাহাট থানা এলাকার নৈনান গ্রাম থেকে গ্রেHlejর করে পুলিশ। পাশাপাশি ধৃতকে দক্ষিণ দিনাজপুর নিয়ে যেতে ট্রানজিট রিমান্ডের জন্য ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হয়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top