News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল্টো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে এক ব্যক্তি
Image

অল্টো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে এক ব্যক্তি

আগরতলা, ২৭ জানুয়ারি (হি.স) : অল্টো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে এক ব্যক্তি। শুক্রবার সকাল ১১টা নাগাদ বিশালগড় অফিস টিলা রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

জনৈক প্রত্যক্ষদর্শী বলেন, বিশালগড় থেকে অফিস টিলার উদ্দেশ্য টি-আর-০৭-২৮১২ নম্বরের অটো গাড়িটি আসছিল। উল্টো দিক থেকে অল্টো গাড়িটি আগরতলা থেকে বিশালগড় যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে অটো গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে অটো গাড়িতে প্রচুর পরিমানে বিলেতি মদ পাওয়া গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা অটোর চালক সঞ্জয় সাহাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে অল্টো গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় সাহার অবস্থা আশঙ্কাজনক দেখে জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top