News Flash

  • Home
  • খেলা
  • ইন্দোরে রঞ্জি ম্যাচ : ত্রিপুরার রানের জবাব দিচ্ছে মধ্যপ্রদেশ
Image

ইন্দোরে রঞ্জি ম্যাচ : ত্রিপুরার রানের জবাব দিচ্ছে মধ্যপ্রদেশ

ত্রিপুরা-‌৩৬২
মধ্যপ্রদেশ-‌৯৮/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। ত্রিপুরাকে জবাব দিচ্ছে মধ্যপ্রদেশ। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের লাগাম অনেকটা মধ্যপ্রদেশের দিকে। আজ তৃতীয় দিনে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে পারেন তাহলেই ম্যাচে ফিরবে ত্রিপুরা, নতুবা মধ্যপ্রদেশ জঁাকিয়ে বসবে ম্যাচে। ইমাল্ড হাইট ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ৩৬২ রানের জবাবে মধ্যপ্রদেশ ১ উইকেট হারিয়ে ৯৮ রান করে। প্রথম দিনের ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরার শেষের দিকের ব্যাটসম্যান-‌রা ত্রিপুরারকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন ত্রিপুরা ১৩৪.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৬২ রান করে। শুভম ঘোষ ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮,মণিশঙ্কর মুড়াসিং ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩, রাণা দত্ত ৭৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, পারভেজ সুলতান ১২২ বল খেলে ১৬ এবং অভিজিৎ সরকার ৬৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ (‌অপ:‌) রান করেন। মধ্যপ্রদেশের পক্ষে অনুভব আগরওয়াল (‌৩/‌৬৪) এবং গৌরব যাদব (‌৩/‌৮৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে মধ্যপ্রদেশ ৩৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৯৫ রান করে। শুভম শর্মা ৯১ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং ইয়াশ দুবে ১০০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার রাণা দত্ত তুলে নেন হিমাংশু মন্ত্রীর (‌১৬) উইকেট। ‌ ‌‌ ‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top