News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ক্রিকেট :‌ মনিপুরকে হারিয়ে ফের ঘুরে দাঁড়ালো ত্রিপুরা
Image

জাতীয় মহিলা ক্রিকেট :‌ মনিপুরকে হারিয়ে ফের ঘুরে দাঁড়ালো ত্রিপুরা

ত্রিপুরা-‌২৭৫/‌৮

মনিপুর-‌১৫৭/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দ্বিতীয জয় পেলো ত্রিপুরা। জাতীয় সিনিয়র মহিলাদের একদিবসীয় ক্রিকেটে। বরোদার দর্শন স্পোর্টস এবং এডুককেশন আকাদেমি মাঠে ত্রিপুরা ১১৮ রানে পরাজিত করে দুর্বল মনিপুরকে। ত্রিপুরার পক্ষে পি সুধারাণী এবং ঋজু সাহা অর্ধশতরান করেন। ২৭ জানুয়ারি ত্রিপুরা পঞ্চম ম্যাচ খেলবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। বুধবার সকালে টসে জয়লাভ করে ত্রিপুরারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান মনিপুরের অধিনায়িকা। শুরু থেকেই ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন। আর এতে স্কোরবোর্ডও সচল থাকে। ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান করে। তবে বড় স্কোর গড়াতে অষ্টম উইকেটে শিউলি চক্রবর্তী এবং নিকিতা দেবনাথের ৫১ বলে ৬৮ রানের পার্টনারশীপ বড় ভূমিকা নিয়েছে। মৌচৈতি দেবনাথ (‌১৭) দ্রুত আউট হলে পি ভি সুধারাণী এবং ইন্দ্ররাণী জমাতিয়া দ্বিতীয় উইকেটে  ৯০ বল খেলে ৭৫ রান যোগ করে ত্রিপুরাকে বড় স্কোর গড়াতে স্বপ্ন দেখান। ইন্দ্ররাণী ৫৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং সুধারাণী ৭৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ রান করেন। ঋজু সাহা ৭১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন। এরপরই দ্রুত রান তোলার দিকে নজর দেন শিউলি এবং নিকিতা। শিউলি ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে আউট হলেও নিকিতা ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে অপরাজিত থেকে যান। ত্রিপুরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান করে। মনিপুরের পক্ষে মিলন ওয়াই (‌৩/‌৪৩) এবং চিংখেই এম (‌৩/‌৫৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে মনিপুর‌‌‌‌ ত্রিপুরার আটোসাটো বোলিংয়ের সামনে তেমনভাবে আক্রমাত্তক ব্যাটিং করতে পারেননি মনিপুরের ব্যাটসম্যান-‌রা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লোডাংটন ১২৭ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ এবং দলনায়িকা গঙ্গা জি ৫০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া কল্পনা ৫৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top