News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা : আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিল ব্রাজিল
Image

অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা : আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিল ব্রাজিল

বোগোতা (কলম্বিয়া), ২৪ জানুয়ারি (হি. স.) : অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় দোর্দণ্ড প্রতাপ দেখাচ্ছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে। প্রথমে পেরুকে ৩-০ গোলে হারানোর পর এবার ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিল সেলেসাওরা।

কলম্বিয়ার এস্তাদিও অলিম্পিসো পাস্কুয়াল গেরেরো স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে থাকে আর্জেন্টিনার। তবে পাল্টা আক্রমণে যাওয়ার সুযোগ আসে ব্রাজিলেরও। যার ফলে অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের ভেতর ডানপ্রান্ত থেকে নেওয়া মারলন গোমেসের শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন গিলেরমো বিরো। ২৭ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি হিনো ইনফান্তিনো। তার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক পোন্তেস মোরেইরা।৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে দারুণ চতুরতায় আর্জেন্টিনা গোলরক্ষককে বোকা বানান ব্রাজিল অধিনায়ক আন্দ্রে সান্তোস।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও কিছুটা মলিন থাকে ব্রাজিল। কিন্তু ৮৭ মিনিটে আর্জেন্টিনার ভুলের সুযোগ নিতে কোনও ভুল করেনি সেলেসাওরা। ডি বক্সের ভেতর ভিতোর রককে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার দি লোয়ো। পেনাল্টি থেকে সেই রকই ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ানোর কাজটা করেন। ৯০ মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন মাক্সি গনসালেস। তবে তা শুধু ব্যবধানই কমায়।

এদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে আছেন জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো। দুই ম্যাচে দুই হারে গ্রুপে পাঁচ দলের মধ্যে চারে আছে তার দল। অন্যদিকে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে আছে ৭ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ে। দুই গ্রুপের সেরা তিন দল খেলবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top