News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস পালিত
Image

কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ ত্রিপুরা কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় সোমবার৷ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস এবং নেতাজির ১২৭ তম জন্ম জয়ন্তী সোমবার আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এদিন প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনে একমাত্র সংগঠন যে সংগঠন রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থ সুরক্ষার জন্য রাজনীতির ঊধর্ে উঠে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ এ আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তারা জানান৷ প্রসঙ্গক্রমে সংগঠনের নেতৃবৃন্দ জানান ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের একটি নির্দিষ্ট মতাদর্শ থাকলেও কর্মচারীদের দাবি আদায়ের ক্ষেত্রে রাজনৈতিক কোন মানসিকতা নিয়ে কাজ করে না এই সংগঠন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে সংগঠনের কি ভূমিকা হবে সে সম্পর্কে জানতে চাওয়া ফলে সংগঠনের নেতৃবৃন্দ জানান বিজেপি ও তার সহযোগী দলকে পরাজিত করতে সংগঠন আসন বিধানসভা নির্বাচনে রাজ্যের আপামর জনগণের প্রতি আহ্বান জানাবে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top