News Flash

Image

ধুবড়ির তামারহাটে সড়ক দুর্ঘটনা, আহত সাত ছাত্রছাত্রী

ধুবড়ি (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার তামারহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে সাত ছাত্রছাত্রী। আজ শনিবার সকালে ই-রিকশা এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য তামারহাট প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে ভরতি করা হয়েছে।

আহতদের মধ্যে দুজন স্থানীয় শঙ্কর আজান সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। বাকি পাঁচজন হাতিধুয়া পাবলিক স্কুলের ছাত্র এবং ছাত্রী বলে জানা গেছে। তামারহাট থানার অন্তর্গত পকালাগি গ্রামের বাসিন্দা দুর্ঘটনায় আহত ছাত্রছাত্রী যথাক্রমে শেখ হাসি, আলামিন জারা, ফাতেমা খাতুন, রেনিফা আখতার, হাবিবা খাতুন, মরিয়ম খাতুন এবং হাবিব শেখ।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটর সাইকেল এবং ই-রিকশা বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top