News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র চড়াইদেও মৈদাম, ইউনেস্কোর কাছে কেন্দ্রের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্তে প্ৰধানমন্ত্ৰীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর
Image

বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র চড়াইদেও মৈদাম, ইউনেস্কোর কাছে কেন্দ্রের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্তে প্ৰধানমন্ত্ৰীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : আহোম রাজ্যের চড়াইদেও মৈদামকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিতে ইউনেস্কোর কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এজন্য অসমের জনতা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী সহ কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ শনিবার সংস্কৃতি দফতরর মন্ত্রী নন্দিতা গারলোসা এবং তথ্য ও প্ৰযুক্তি দফতরের মন্ত্রী কেশব মহন্তকে দুপাশে বসিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, কেন্দ্রীয় সরকার ইউনেস্কোর কাছে আহোম রাজ্যের চড়াইদেও মৈদামকে বিশ্ব ঐতিহ্যবাহী ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, সারা দেশে ৫২টি অস্থায়ী স্থানের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের চড়াইদেও মৈদামকেও বেছে নিয়েছেন। এজন্য তিনি অসমবাসীর ধন্যবাদের পাত্র। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰের জন্য ইউনেস্কোর কাছে চড়াইদেও মৈদামকে বাছাই করে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত অসমবাসীর প্ৰতি প্ৰধানমন্ত্ৰী যে আন্তরিকতা প্ৰদৰ্শন করে তা সত্যিকারের এক বিরল সম্মান। সমগ্ৰ দেশের ৫২টি স্থানের মধ্যে চড়াইদেও মৈদামের এই মনোনয়ন ২০১৪ সাল থেকে আমাদের যে প্ৰচেষ্টা চলছে তার সফলতাই প্ৰতীয়মান করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বঐতিহ্য ক্ষেত্ৰ হিসেবে ইউনেস্কোর কাছে চড়াইদেও মৈদামের দাবি পূরণকে জাতীয় প্ৰচেষ্টা হিসেবে গৃহীত প্ৰচেষ্টার জন্য কেন্দ্ৰীয় সাংস্কৃতিক দফতরের মন্ত্ৰী জি কিষাণ রেড্ডিকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
ড. শর্মা বলেন, চড়াইদেও মৈদাম ইউনেস্কোর স্বীকৃতি লাভ করলে কাজিরঙা এবং মানস জাতীয় উদ্যানের পর অসমের তৃতীয় বিশ্বঐতিহ্য ক্ষেত্ৰ হিসেবে পপগণিত হবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top