News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷  স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শনিবার মেডিকেল অফিসারের অফিস কক্ষে রক্তদান শিবির সংঘটিত হয়৷ শিবিরে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের অফিসার ও কর্মীরা রক্তদান করেন৷ নির্বাচনী ঘনঘটা শুরু হতেই রাজ্যের  ব্লাড ব্যাংক খুলিতে রক্তের সংকট চরম থেকে চরমতর আকার ধারণ করতে শুরু করেছে৷ রাজনৈতিক ঢামা ঢোলের মধ্যে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন৷ ফলে রক্তদানে এগিয়ে আসার প্রবণতা অনেকটাই কমে গেছে৷ তাতে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের মজুদ ক্রমশ হ্রাস পাচ্ছে৷ রক্তের অভাবে চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটার যথেষ্ট আশঙ্কা থাকে৷ সেই আশঙ্কার কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শনিবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ স্বাস্থ্য অধিকর্তা রাধা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন৷ রক্তদান শিবিরের প্রাসঙ্গিকতার কথা বলতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা বলেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুদ সন্তোষজনক নয়৷ ইদানিংকালে রক্তদান শিবিরের পরিমাণ কমে গেছে৷ এসব কথা বিবেচনা করেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এ ধরনের রক্তদান শিবিরের মধ্য দিয়ে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের মজুদ সন্তোষজনক করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ আজ যারা রক্তদান করতে এগিয়ে আসতে পারেননি তাদেরকে পরবর্তী সময়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরে এগিয়ে এসে রক্ত দান করার জন্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সকল স্তরের অফিসার ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি অন্যান্য সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকল স্তরের জনগণকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top