News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় গভীরে খাদে পড়ল মিনিবাস; মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ১৫
Image

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় গভীরে খাদে পড়ল মিনিবাস; মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ১৫

জম্মু, ২১ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৫ জনের। এছাড়াও কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কাঠুয়ার বিল্লাওয়ের এলাকার ধানু পারোলে গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বিল্লাওয়ের এলাকার ধানু পারোলে গ্রামের কাছে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ, কিন্তু ৫ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ১৫ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top