News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনকে আড়াইশ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র
Image

ইউক্রেনকে আড়াইশ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র

পেন্টাগন, ২০ জানুয়ারি (হি.স.) : রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তার প্যাকেজ দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। নতুন সহায়তা হিসেবে আড়াইশ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। নতুন এ সহায়তা প্যাকেজে আছে স্ট্রাইকার সাঁজোয়া যানসহ অত্যাধুনিক অস্ত্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে ভারী ট্যাংক চেয়েছিলেন। কিন্তু এই প্যাকেজে সেটি নেই।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার প্যাকেজটি ঘোষণা করে পেন্টাগন। এখন পর্যন্ত যতগুলো প্যাকেজ ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে, এটি তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। প্যাকেজের আওতায় রয়েছে ৯০টি স্ট্রাইকার, ৫৯টি ব্যাডলি ফাইটিং কার। চলতি মাসে আরও শতাধিক সামরিক যান দেবে পেন্টাগন।সমরাস্ত্র হিসেবে এ প্যাকেজে আরও থাকছে হিমার্স রকেট সিস্টেম ও প্রচুর গোলাবারুদ, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমআলআরএস)।

ইউক্রেনকে এখন পর্যন্ত বেশ কয়েকটি হিমার্স দিয়েছে জো বাইডেন প্রশাসন। যেগুলো দিয়ে ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর অস্ত্রের ডিপো ও কমান্ড পোস্টে হামলা চালাতে পেরেছে। এমআলআরএস দিয়ে নির্ভুলভাবে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। ইউক্রেনকে নিজেদের আকাশ প্রতিরক্ষার জন্য অতিরিক্ত অস্ত্র দেওয়া হবে বলেও জানিয়েছে পেন্টাগন।

ইউক্রেনকে ধারাবাহিকভাবে অস্ত্র সহায়তায় দেওয়ায় ক্ষোভ দেখিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা যা শুরু করেছে, তাতে যুদ্ধ আরও ত্বরান্বিত হবে। এ ছাড়া রুশ প্রধান ভ্লাদিমির পুতিনও বিভিন্ন সময় হুমকিমূলক কথাবার্তা বলেছেন। পশ্চিমাদের অস্ত্র ও সামরিক যান রুশ সেনাদের বৈধ লক্ষ্যবস্তু হবে বলেও তিনি সতর্ক করেছেন। কিন্তু তাকে পাত্তা দিচ্ছে না ন্যাটোভুক্ত দেশগুলি ।-

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top