News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে শুধু প্রতারণাই মিলেছে, অভিযোগ চাকরিচ্যুত শিক্ষকরা
Image

ডাবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে শুধু প্রতারণাই মিলেছে, অভিযোগ চাকরিচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ ২০১৮ সালে বিজেপি দলের নির্বাচনি প্রতিশ্রুতির লোভে পড়ে সরকার পরিবর্তনে বড় ভূমিকা গ্রহন করেছিল ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকা সংগঠন৷ পরিনামে এই ৫ বছরে প্রতারণা ছাড়া কিছুই মেলেনি ডাবল ইঞ্জিনের সরকারের কাছ থেকে৷ শুক্রবার কৈলাশহর প্রেসক্লাবে সাংগঠনিক কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট ঊনকোটি জেলা কমিটির নেতৃত্বরা৷ শুক্রবার বিকেলে কৈলাশহর প্রেস ক্লাবে ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট ঊনকোটি জেলা কমিটির এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সামছুদ্দিন আহমেদ, জেলার সহ সভাপতি জয়দ্বীপ শর্মা সহ অন্যান্যরা৷ সাংবাদিক সম্মেলনে জয়দ্বীপ শর্মা বলেন, ইতিমধ্যেই ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ১৫০ জন শিক্ষক-শিক্ষিকা অকালে পরলোক গমন করেছেন৷ শুধুমাত্র দশ অক্টোবর ২০২২ থেকে ২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ৯ জন শিক্ষক-শিক্ষিকাকে হারিয়েছে সংগঠন৷ আগামীকাল অর্থাৎ ২১ জানুয়ারি তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি ঊনকোটি জেলা কমিটি৷ আগামীকাল মূলত কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গনে অকালে প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পর পুর পরিষদের বিভিন্ন রাজপথে এক মৌন মিছিল করা হবে৷পরবর্তী সময় কৈলাসহর পুর পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক পথসভা৷ সমস্ত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা তাদের পরিবার ও আত্মীয়-স্বজন সকলের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে৷  জয় দ্বীপ বাবু আরো বলেন, এই জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রত্যেকেই বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে৷ তাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা ছাড়া তাদের বিশেষ কিছু করার ক্ষমতা নেই৷ জেলা সম্পাদক সামছুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করেন৷ তাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেন৷ তাছাড়া ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের চাকরিতে পুনঃ বহাল প্রসঙ্গে রাজ্য সরকারের সর্বশেষ অ্যাডভাইজারি কমিটি গঠনের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷ তিনি স্পষ্টতেই বলেন ২০১৮ সালে বিজেপি দলের নির্বাচনি প্রতিশ্রুতির লোভে পড়ে তারা পূর্বতন সরকার পরিবর্তনে ভূমিকা গ্রহণ করেছিলেন যা তাদের মস্ত বড় ভুল ছিল৷

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top