News Flash

  • Home
  • বিদেশ
  • সিট বেল্ট না পরে গাড়ি চালিয়ে সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষমা চাইলেন ঋষি
Image

সিট বেল্ট না পরে গাড়ি চালিয়ে সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষমা চাইলেন ঋষি

লন্ডন, ২০ জানুয়ারি (হি.স.) : নিয়ম ভেঙে সিট বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক । সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে সিট বেল্ট ছাড়া গাড়ি চালাতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে । ওই ভিডিও ছড়িয়ে পড়ায় পুলিশের তরফে হইচই শুরু হতেই ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনক । স্বীকার করেছেন, সিটবেল্ট খুলে তিনি ভুল করে ফেলেছেন। তবে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে লুফে নিয়েছে বিরোধী লেবার পার্টি। সুনকের এই ‘ভুল’ নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা।

বৃহস্পতিবার গাড়ি চড়ে লন্ডন থেকে ল্যাঙ্কশায়ার যাচ্ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনক। সঙ্গে থাকা প্রশাসনিক কর্তার সঙ্গে নিজের সরকারের নীতি নিয়ে আলোচনা করছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্লেজার-টাই পরিহিত প্রধানমন্ত্রী গাড়ি চড়ছেন সিটবেল্ট ছাড়াই। ইংল্যান্ডে যা অপরাধ বলে গণ্য হয় এবং ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এটাই সে দেশের নিয়ম। অথচ দেশের শাসকই সেই নিয়ম ভাঙলেন! ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিওতে ঋষি সুনককে সিট বেল্ট হীন অবস্থায় দেখেছেন নেটিজেনরা। শুরু হয়েছে সমালোচনা।

বিরোধী লেবার পার্টির অ্যাঞ্জেলা রেনার বলেছেন, “ঋষি সুনকের যে প্রাইভেট জেটে যাতায়াত করাই অভ্যাস, তা বোঝা যাচ্ছে।” তার জবাবে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র পালটা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী গোটা দেশ ঘুরে বেড়ান। তাঁকে তো কম সময়ের মধ্যে সেসব জায়গায় পৌঁছতে হয়। নানা ধরনের পরিবহণে যাতায়াত করতে হয়।” সম্প্রতি তাঁর পরিবহণ নিয়ে ব্রিটেনে খুব গুঞ্জন চলছে। তিনি নাকি কম দূরত্বের রাস্তাও যান প্রাইভেট জেটে। এবার গাড়িতে সিটবেল্ট ছাড়া চড়ে সেই সমালোচনায় আরও ঘি ঢাললেন তিনি নিজে।

যদিও বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে ১০, ডাউনিং স্ট্রিট। সরকারের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তাঁর ভুল হয়েছে এবং ক্ষমাও চেয়েছেন। তাঁর আরও দাবি, ”চলন্ত গাড়িতে কিছুক্ষণের জন্য তিনি সিটবেল্ট খুলেছিলেন। আপনারা যে ভিডিও দেখছেন, তা ওইটুকু সময়েরই।” ল্যাঙ্কশায়ার পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে দেখা হবে।-

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top