News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া মহিলা ফুটবলে হলিক্রসকে হারালো স্পোর্টস স্কুল
Image

খেলো ইন্ডিয়া মহিলা ফুটবলে হলিক্রসকে হারালো স্পোর্টস স্কুল

স্পোর্টস স্কুল: ২

হোলি ক্রস: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। স্পোর্টস স্কুল দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে হলিক্রস স্কুলকে ২-০ গোলের ব্যবধানে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব ১৭ গার্লস ফুটবল টুর্নামেন্টে স্পোর্টস স্কুল আজ ২-০ গোলের ব্যবধানে হোলি ক্রস স্কুলকে পরাজিত করেছে। আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়াম বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত ম্যাচে স্পোর্টস স্কুলের শ্রীয়া দেব খেলার ১ মিনিটের মাথায় একটি গোল করে দলকে লিড এনে দেয়। পরবর্তী সময়ে ৪৬ মিনিটের মাথায় মেরিন জমাতিয়া আরেকটি গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেয়। পক্ষান্তরে হলক্রস স্কুল দলের মেয়েরা আক্রমণাত্মক খেলে গোল পরিশোধের সুযোগ পায়নি। এদিকে, স্পোর্ট স্কুলের মেয়েরাও পরবর্তী সময়ে গোল দুটি ধরে রেখে শেষ সময় পর্যন্ত কাটিয়ে নেয়। দুই গোলের ব্যবধানে স্পোর্টস স্কুল জয়ী হয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, হরি শর্মা ও সুপ্রিয়া দাস। এদিকে, মঙ্গলবারে অনুষ্ঠিত টুর্নামেন্টের অপর খেলায় কিল্লা মর্নিং ক্লাব ১-০ গোলে মুইতোলন-কে পরাজিত করেছিল। বিজয়ী দলের পক্ষে সুখী রানী জমাতিয়া ৬০ মিনিটের মাথায় জয় সুচক গোলটি করে।

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top