ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে এ.ডি নগর প্লে সেন্টার। প্রথম ম্যাচে শতদল সংঘকে হারানোর পর এ.ডি নগর প্লে সেন্টার আজ হারিয়েছে জুটমিল প্লে সেন্টারকে। ৩৮ রানের ব্যবধানে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে এডি নগর প্লে সেন্টার টানা দ্বিতীয় জয় পেয়েছে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে জুটমিল প্লে সেন্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে এ.ডি নগর প্লে সেন্টার নির্ধারিত ৪৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভ্রজিৎ শর্মা সর্বাধিক ৮৫ রান সংগ্রহ করে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। জবাবে ব্যাট করতে নেমে জুট মিল প্লে সেন্টার ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করতেই ৪৫ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে নীতীশ কুমার সাহানির ৬৩ রান এবং জয়দীপ সরকারের ত্রিশ রান উল্লেখযোগ্য হলেও অন্যদের ব্যর্থতায় জয়ের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। এ.ডি ননগরের তুহিন দেবনাথ, সুশোভন চক্রবর্তী এবং স্নেহাংশু দত্ত প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে।

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট : জুটমিলকে হারিয়ে এ.ডি নগরের জয় অব্যাহত
Tags:
Releated Posts
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…
মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ
ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…


















