নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ সোনামুড়ার ময়নামায় পুলিশের গাঁজা বিরোধী অভিযান চালিয়ে বুধবার সকালে প্রায় পঞ্চাশ হাজার গাজার গাছ কেটে ধবংস করে দিয়েছে৷ বনদপ্তর এর সংরক্ষিত বনাঞ্চলে এই গাঁজার চাষ করা হচ্ছিল বলে জানা যায়৷ সোনামুড়া থানাধীন ময়নামা ওএনজিসি টিলা এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে অভিযান চালিয়ে ৫০ হাজার গাঁজা গাছ ধবংস করে সোনামুড়া থানার পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক সমীর রায়, সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথ ও বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে সকাল বেলা ফ্ল্যাগমার্চে বের হয়৷ রাস্তা থেকে গাঁজার গন্ধ পেয়ে গাঁজা বাগানে পুলিশ বাহিনী প্রবেশ করে৷ এই এলাকায় বন দপ্তরের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ৫০ হাজার গাঁজার গাছ ধবংস করে৷ জানা যায় দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গাজার চাষ চলছিল৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷

ময়নামায় পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধবংস করল পুলিশ
Tags:
Releated Posts
সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের
বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…
প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব
ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…
টাকারজলা নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি-র বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের
আগরতলা, ২৪ জুন,: বিশালগড় মহকুমার টাকারজলা এলাকায় এক গ্রামীণ মহিলার ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও…
ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬ উদ্যোগে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সক্রিয় রাজ্য সরকার, জর্ডান ও ফিলিপাইন্স দূতাবাসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক
আগরতলা, ২৪ জুন, ২০২৬: আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬’ উদ্যোগের আওতায় কূটনৈতিক…


















