ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। ঘোষিত হলো ত্রিপুরা দল। বাংলার বিরুদ্ধে খেলার জন্য। অনূর্ধ্ব-২৫ কর্ণেল সি কে নাইডু ট্রপি ক্রিকেটে। ২২-২৫ জানুয়ারি মরশুমের চতুর্থ ম্যাচে বাংলার মুখোমুখি হবে ত্রিপুরা। সল্ট লেক স্টেডিয়ামে হবে ম্যাচটি। আপাতত ৩ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ত্রিপুরা। ফলে বাংলা ম্যাচ ত্রিপুরার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই ম্যাচ থেকে ত্রিপুরা অন্তত ৩ পয়েন্ট পেলেও নকআউটে যাওয়ার দৌড়ে ভালো জায়গায় থাকবে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ বুধবার ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন। নির্বাচিত ক্রিকেটারদের আজ সকাল ১০ টায় এম বি বি স্টেডিয়ামে কোচ জয়ন্ত দেবনাথের কাছে রিপোর্ট করতে বলেছেন রাজ্য সংস্থার সচিব। ঘোষিত দল: বিক্রম দেবনাথ (অধিনায়ক), পল্লব দাস (সহ অধিনায়ক), সেন্টু সরকার, দ্বীপজয় দেব, দীপায়ন দেববর্মা, আনন্দ ভৌমিক, সপ্তজিৎ দাস, শঙ্কর পাল, শারুক হুসেন, ইন্দ্রজিৎ দেবনাথ, তাপস মন্ডল, সন্দীপ সরকার, অমিত আলি, অপূর্ব বিশ্বাস এবং কাজল সূত্রধর।কোচ: জয়ন্ত দেবনাথ, অনুপ কুমার দাস, ফিজিও রাজন চৌধুরি, ট্রেণার রাকেশ প্যাটেল, ম্যাসার নিলয়জ্যোতি সাহা এবং ম্যানেজারুত্তম বনিক।

নাইডু ট্রফির বাংলা ম্যাচ ত্রিপুরা দল ফের ঘোষিত
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…


















