News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করল চাকরিচ্যুত শিক্ষকরা
Image

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করল চাকরিচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ চাকুরীচ্যুত  ১০৩২৩ শিক্ষকদের যৌথ সংগঠন রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে৷ সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সরকার পরিবর্তনের ডাক দিয়েছে তারা৷৷  চাকুরীচ্যুত  ১০৩২৩ শিক্ষকদের যৌথ সংগঠন রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তাদের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করে প্রয়োজনে সংবিধান সংশোধন করে চাকুরীতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু ক্ষমতায় আসার পর পাঁচ বছরে তাদের বিষয়টি বিবেচনা করার পরিবর্তে তাদের প্রতি প্রতারণা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ এনে সোমবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করে৷ রাজ্য সরকার যে উপদেষ্টা কমিটির গঠন করেছে তার তীব্র বিরোধিতা করে এই কমিটি গঠনের প্রত্যায়িত লিপি দাহ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষকদের যৌথ সংগঠন৷ সংগঠনের নেতা নেত্রীরা অভিযোগ করেছেন সরকার তাদের সঙ্গে যে ধরনের প্রতারণা করেছে তার যোগ্য জবাব গণতান্ত্রিক উপায়ে  ভোটের বাস্কেই দেওয়া হবে৷ রাজ্যের আনাচে কানাচে তারা সরকার পরিবর্তনের জন্য প্রচারে শামিল হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top