News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি-সহ উত্তর ভারতে ফের বাড়ল ঠান্ডা, কুয়াশায় ট্রেন চলাচলে দেরিতে দুর্ভোগ
Image

দিল্লি-সহ উত্তর ভারতে ফের বাড়ল ঠান্ডা, কুয়াশায় ট্রেন চলাচলে দেরিতে দুর্ভোগ

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): ফের নতুন করে শীতের দাপট শুরু হয়েছে দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। একইসঙ্গে বেড়েছে কুয়াশার দাপটও। সোমবার সকালে তীব্র শীতে কেঁপেছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তর প্রদেশের একাংশে। কুয়াশার দাপটে এদিন ১৩টি ট্রেন দেরিতে চলাচল করেছে। ট্রেন দেরিতে চলাচল করায় ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য যাত্রীরা। এদিন যে ১৩টি ট্রেন দেরিতে চলাচল করেছে, তার মধ্যে রয়েছে পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, গয়া-নতুন মহাবোধি এক্সপ্রেস, ডিব্রুগড় টাউন নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।

সোমবার সকালে কনকনে ঠান্ডায় ঠান্ডায় কেঁপেছে রাজধানী দিল্লি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছেন, দিল্লি সফদরজং-এ এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস, লোধি রোডে তাপমাত্রা কমে ১.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। একইরকম অথবা একটু কম ঠান্ডা ছিল উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানাতেও। উত্তর প্রদেশের কানপুর, গোরক্ষপুর, বারাণসী এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল। আইএমডি জানিয়েছে, আগামী ৩ দিন শৈত্যপ্রবাহ বিরাজ করছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top