News Flash

  • Home
  • দিনের খবর
  • গরুবাথানে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি, আহত ৮
Image

গরুবাথানে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি, আহত ৮

মালবাজার, ১৬ জানুয়ারি (হি.স.) : গরুবাথানে দুর্ঘটনার কবলে পড়ল পিকনিকের ছোট বাস। সোমবার দুপুর বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গরুবাথানের পান্ডারা মোড়ে। ঘটনায় ৮ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফালাকাটা থেকে একটি গাড়ি পিকনিকের জন্য গরুবাথানের আপার ফাগু এলাকায় যাচ্ছিল। পথে পান্ডারা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের নিচু জায়গায় হেলে পড়ে যায়। বিদ্যুতের খুঁটিও দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের গরুবাথান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে গরুবাথানে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। গরুবাথান থানার ওসি সৌরভ ঘোষ বলেন, পিকনিকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। তবে আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top