News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে উদ্ধার ১.৩৩৬ কেজি হেরোইন, ১০ কেজি ডব্লিউওয়াই ট্যাবলেট, গ্রেফতার পাঁচ পুলিশকর্মী
Image

মণিপুরে উদ্ধার ১.৩৩৬ কেজি হেরোইন, ১০ কেজি ডব্লিউওয়াই ট্যাবলেট, গ্রেফতার পাঁচ পুলিশকর্মী

ইমফল, ১৬ জানুয়ারি (হি.স.) : মণিপুরে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার টাকার ১.৩৩৬ কেজি হেরোইন, প্রায় ৫০ লক্ষ টাকার ১০ কেজি ডব্লিউওয়াই ট্যাবলেট এবং দুই কার্টুন বিদেশি মদ। মাদক পাচারের অভিযোগে পাঁচ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাক্রমে আচৌবা সিং, সুভাষ চোথে, ওয়াই দীনেশ্বর মেইতেই, এম প্রেমচন্দ্র সিং এবং এন দোরেন্দ্রজিৎ সিং।

নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে কাকচিং জেলার পুলিশ সুপার শ্রে ভাটসের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার এ রমেন্দ্র সিঙের নেতৃত্বে মণিপুর পুলিশের যৌথ দল আজ সোমবার ভোরে ১০২ নম্বর জাতীয় সড়কের সেন্ট জোসেফ ইংলিশ স্কুলের কাছে নাকাপয়েন্ট গড়ে তুলেছিল। এক সময় একটি মারুতি জিপসি আসে। তখন কর্তব্যরত পুলিশের দল মারুতি জিপসিতে তালাশি চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্যগুলি উদ্ধার করে।

সব থেকে বিস্ময়কর বিষয়, গ্রেফতারকৃত সকলেই পুলিশ কর্মী। তারা কাকচিং সিডিও ইউনিটের সদস্য এবং মোরে-তে নিয়োজিত ছিল। জিপসি গাড়ি থেকে ১০০টি সাবান কেসে ভরতি ১.৩৩৬ কেজি সন্দেহভাজন হেরোইন নম্বর ৪ (চার), ৮ (আট) বান্ডিলে ৯.১৫১ কিলোগ্রাম ওজনের ১০ হাজারটি সন্দেহভাজন ডব্লিউওয়াই ট্যাবলেট এবং দুই কার্টুন বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে অভিযানকারী পুলিশের দল। এছাড়া ধৃতদের হেফাজত থেকে নগদ ৮০ (আশি) হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদক সামগ্রী সহ ধৃতদের পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাকচিং থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে কাকচিং থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top