News Flash

Image

করিমগঞ্জ শহরের বটতলা কালীমন্দিরে চুরি

করিমগঞ্জ (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ শহরের বনমালী রোডে অবস্থিত বটতলা কালীমন্দিরে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। চুরিকাণ্ড সংগঠিত করে নিশিকুটুম্ভের দল হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে।

চুরির ঘটনায় করিমগঞ্জ সদর পুলিশ তদন্ত শুরু করলেও আজ রবিবার এই খবর লেখা পর্যন্ত কোনও সাফল্য লাভ করতে পারেনি।

মন্দিরের জনৈক মহিলা ভক্ত জানান, সংক্রান্তির সকালে কালীমাতার জন্য ফুল বেলপাতা নিয়ে আসলে চোখ কপালে ওঠে তাঁর। প্রত্যক্ষ করেন মন্দিরের গ্রিল তালাবন্ধ। তবে মন্দিরের পেছনের দেওয়ালের ওপর ভেন্টিলেটর ভাঙা এবং কালীমার অঙ্গে শোভিত সব ধরনের স্বর্ণালঙ্কার উধাও। প্রণামির বাক্সও ভাঙা।

ধারণা করা হচ্ছে, এই ভেন্টিলেটর ভেঙেই চোরেরা মন্দিরে প্রবেশ করে নগদ অর্থ সহ হাতিয়ে নিয়েছে স্বর্ণলঙ্কার। মন্দিরে চুরিকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় নানা প্রশ্ন উঠছে করিমগঞ্জ শহর জুড়ে। নেতাজি মেলার মাঠের বিপরীতে অবস্থিত কালীমন্দিরে চুরির ঘটনা নতুন নয়। করিমগঞ্জের সদর পুলিশ থানার ৫০০ মিটার দূরত্বে বিদ্যমান এই মন্দিরে আগে চারবার চুরির ঘটনা সংগঠিত হলেও কোনও সাফল্য লাভ করতে পারেনি পুলিশ। সীমান্ত শহর করিমগঞ্জে ইতিমধ্যে একাধিক স্থানে চুরির ঘটে চলেছে। কিন্তু করিমগঞ্জ সদর পুলিশ কোনও ঘটনার কিনারা কেন করে উঠতে পারছে না, উঠেছে প্রশ্ন।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top