News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৫০ লক্ষ টাকার ঘুষ মামলা : গুয়াহাটির রেলওয়ে ম্যানেজার সহ সাতজনকে গ্রেফতার সিবিআই-এর
Image

৫০ লক্ষ টাকার ঘুষ মামলা : গুয়াহাটির রেলওয়ে ম্যানেজার সহ সাতজনকে গ্রেফতার সিবিআই-এর

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : ৫০ লক্ষ টাকার ঘুষ মামলায় গুয়াহাটির রেলওয়ে ম্যানেজার সহ সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারকৃত সব আসামীকে আদালতে পেশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিবিআই-এর জনৈক সিনিয়র আধিকারিক জানান, ৫০ লক্ষ টাকা ঘুষ মামলায় গুয়হাটিতে কর্মরত অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জিতেন্দ্রপাল সিং (আইআরএসই-১৯৯৭), ঠিকাদার শ্যামলকুমার দেব (টাকার ব্যবস্থাকারী), হরিওম (সরকারি কর্মচারীর পরিচিত), যোগেন্দ্র কুমার সিং (হরিওমের গাড়ি চালক), দিলওয়ার খান, (হাওয়ালা দোকানের ক্যাশিয়ার), বিনোদকুমার সিংঘল ওরফে মুকেশ (হাওয়ালা দোকানের মালিক) এবং সঞ্জিত রায় (হাওয়ালা ক্যাশিয়ার)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

প্রামাণিক তদন্ত সাপেক্ষে আজ রবিবার এই সাতজনকে সিবিআই গ্রেফতার করেছে, জানান সিনিয়র আধিকারিক। সিবিআই আধিকারিক বলেছেন, অভিযুক্তরা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন কাজের জন্য অবৈধ চুক্তি, মেজারমেন্ট বুক প্রিপেয়ার, রানিং অ্যাকাউন্ট বিল প্রক্রিয়াকরণ, মুলতুবি বিলের জন্য দ্রুত অর্থ প্রদানের পাশাপাশি চলমান কাজের জন্য বেসরকারি ঠিকাদারদের অযাচিত অনুগ্রহ দেখাতেন। এছাড়া এই গ্রুপ উত্তরপূর্ব রেলওয়ের অধীনে নির্মাণকার্যের পাশাপাশি নিরাপত্তা আমানত এবং ব্যাঙ্ক গ্যারান্টি দ্রুত রিলিজ করত।

তিনি জানান, অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জিতেন্দ্রপাল সিং যখন নিউ জলপাইগুড়িতে কনস্ট্রাকশন সেকশনে ছিলেন, তখন বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে অযাচিত সুবিধা দিয়ে মোটা অঙ্কের ঘুষ নিতেন। ঠিকাদার শ্যামলকুমার দেব দিল্লির হাওয়ালা অপারেটর সঞ্জিত রায়ের কাছ থেকে হরিওমের মাধ্যমে সিংকে ঘুষের টাকা পৌঁছে দিতেন।

সিবিআই একটি ফাঁদ তৈরি করে ঘুষের ৫০ লক্ষ টাকা নেওয়ার সময় ধরা পড়েন গুয়হাটিতে কর্মরত অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জিতেন্দ্রপাল সিং। টাকাগুলি হাওয়ালার মাধ্যমে তাঁর হাতে এসেছিল। এর পর জিতেন্দ্রপাল সিং এবং অন্যরাও ধরা পড়েন, জানান অফিসার। এদের ধরার পর গুয়াহাটি, শিলিগুড়ি, দিল্লি, নারোরা, আলিগড় সহ বিভিন্ন স্থানে জিতেন্দ্রপাল সিং এবং অন্যদের ঠেকে তালাশি-অভিযান চালিয়ে নগদ ৪৭ লক্ষ টাকা, ল্যাপটপ এবং বেশ কয়েকটি অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছিল।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top