News Flash

Image

খোয়াই মহকুমায় রঙ্গোলি উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ শান্তিপূর্ণ নির্বাচন, সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ও সহজগম্য নির্বাচনের বিষয়ে ভোটারদের সচেতন করতে গতকাল খোয়াই মহকুমার ২৪-রামচন্দ্রঘাট (এসটি), ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্র এবং ২৬-আশারামবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্র এলাকায় রঙ্গোলি  উৎসব অনুষ্ঠিত হয়৷ আশারামবাড়িতে বাচাইবাড়ি বাজারের রাস্তায়, নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ ও রামচন্দ্রঘাটের কুমারী, মধুতী, রূপশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখের সড়কে রঙ্গোলি উৎসবের আয়োজন করা হয়৷ এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আল্পনা প্রতিযোগিতা৷ অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, খোয়াই মহকুমা নির্বাচন নিবন্ধন আধিকারিক বিজয় সিনহা, খোয়াই ব্লকের বিডিও অভিজিত দাস, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এন এস চাকমা, পদ্মবিল ব্লকের বিডিও স্বরূপা রিয়াং, ডিসিএম যোশেপ দেববর্মা প্রমুখ৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top