News Flash

  • Home
  • দেশ
  • বেলাকোবায় গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, রাস্তা অবরোধ স্থানীয়দের
Image

বেলাকোবায় গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, রাস্তা অবরোধ স্থানীয়দের

বেলাকোবা, ১৫ জানুয়ারি (হি. স.) : জলপাইগুড়ি জেলার পানিকৌড়ি অঞ্চলের বেলাকোবার কলেজ মোড়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। মৃতের নাম নিতাই ঘোষ (৫৫)। পেশায় লটারি বিক্রেতা ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বেলাকোবা থেকে ফাটাপুকুর সংলগ্ন নতুন হাটে লটারি বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন নিতাই। কলেজ মোড়ে একটি ছোট যাত্রীবাহী গাড়ি তাঁর সাইকেলের পেছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন নিতাই। তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এদিন বেলাকোবা-ফাটাপুকুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। আধঘণ্টা পর বেলাকোবা ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top