News Flash

Image

রামকৃষ্ণনগরের গামারিয়ায় নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার যুবক

রামকৃষ্ণনগর (অসম) ১৪ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন কালিবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত গামারিয়ায় এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবকের নাম সৌরভ দেব।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর কালিবাড়ি পুলিশ ফাঁড়িতে নাবালিকা অপহরণ সংক্রান্ত এক এজাহার জমা পড়ে। এই এজাহারের ভিত্তিতে কালিবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নন্দকুমার সিনহা মামলা রুজু করে তদন্ত নামেন। তদন্ত-অভিযানে নেমে গতকাল শুক্রবার রাত আনুমানিক ১২টায় পুলিশ নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি সৌরভ দেব নামের যুবককে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী অফিসার নন্দকুমার সিনহা জানান, এজাহার জমা হওয়ার পর সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়। তবে ঘন ঘন ঠিকানা বদলানোর ফলে এতদিন তাদের আটক করা সম্ভব হয়নি। গতকাল রাতে সৌরভ দেবের নিজস্ব ঘর থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, রামকৃষ্ণনগর থানার ১৫১ / ২০২২ নম্বর মামলার ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৬৬/৫০৬ ধারায় যুবককে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top