News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসন্ন বিধানসভা নির্বাচন : ত্রিপুরা জুড়ে রঙ্গোলী উৎসব, দেড় লক্ষ পরিবারের অংশগ্রহণ, তিন লক্ষ ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা
Image

আসন্ন বিধানসভা নির্বাচন : ত্রিপুরা জুড়ে রঙ্গোলী উৎসব, দেড় লক্ষ পরিবারের অংশগ্রহণ, তিন লক্ষ ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। শান্তিপূর্ণ নির্বাচন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহজগম্য নির্বাচন এই বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে রাজ্যে পৌষসংক্রান্তি উপলক্ষে নির্বাচন কমিশন ত্রিপুরা জুড়ে ভোটারদের জন্য সচেতনতামূলক কর্মসূচি হিসেবে রঙ্গোলী উৎসবের আয়োজন করেছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে নির্বাচন কমিশন আয়োজিত রঙ্গোলী উৎসবে আজ অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা, মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, মতে ভিন্নতা থাকলেও ত্রিপুরার জনগণ শান্তি সম্প্রীতিকে সুদৃঢ় করে একসাথে কাজ করে। এটাই ত্রিপুরার ঐতিহ্য। রঙ্গোলী উৎসব ত্রিপুরার জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করার বার্তা দিচ্ছে। রাজ্যজুড়ে রঙ্গোলী উৎসবে অংশগ্রহণকারী সকলকে তিনি অভিনন্দন জানান। মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে বলেন, নির্বাচন কমিশন ত্রিপুরায় জিরো পোল ভায়োলেন্স অর্থাৎ সহিসংতা ছাড়া ভোটপর্ব সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এইজন্য নির্বাচন দপ্তর ত্রিপুরা জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ত্রিপুরার ভোটাররা যাতে শান্তিপূর্ণ নির্বাচন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহজগম্য নির্বাচনে অংশ নিতে পারে এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যজুড়ে রঙ্গোলী উৎসবের আয়োজন করা হয়েছে।তিনি বলেন, আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ এবং সহিংসতা ছাড়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষ পরিবার এই উৎসবে অংশগ্রহণ করেছে। আগামীকাল পর্যন্ত এই সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সাথে তিনি যোগ করেন, রঙ্গোলী উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে বিধানসভাভিত্তিক সেরা ১০ জন রঙ্গোলী শিল্পীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top