News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের মেহেদিপুর বালাজি ধামে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল
Image

রাজস্থানের মেহেদিপুর বালাজি ধামে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল

জয়পুর, ১৪ জানুয়ারি (হি.স.) : শনিবার রাজস্থান সফরে রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি শনিবার সকালে বিমানে জয়পুর বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে তিনি সরাসরি সড়কপথে দৌসার মেহন্দিপুর বালাজি ধামের উদ্দেশ্যে রওনা হন। মেহেন্দিপুর বালাজি মন্দিরে দর্শন ও পূজার পর তিনি বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরে এফসিআই প্রতিষ্ঠা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী গোয়েলও বিকেল ৫ থেকে ৭ টার মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাবেন এবং তিনি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাত ৯ টায় ফ্লাইটে গোয়েলের মুম্বই যাওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর সফরকে সামনে রেখে জয়পুর ও দৌসার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সহ প্রোটোকল আধিকারিকরা সতর্ক রয়েছেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top