News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে ইন্দিরা ঘোষ স্মৃতি অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে খিলপাড়ার প্রথম জয়
Image

উদয়পুরে ইন্দিরা ঘোষ স্মৃতি অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে খিলপাড়ার প্রথম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে খিলপাড়া কোচিং সেন্টার। হারিয়েছে জামজুরি কোচিং সেন্টার বি দলকে। লীগ টুর্নামেন্ট যদিও শেষের পথে, তবুও জয়ের স্বাদ প্রতিটি দলকেই বিমোহিত করে। আগামী ১৬ই জানুয়ারি সাতারিয়া প্লে সেন্টারের সঙ্গে খিলপাড়ার আরও একটি ম্যাচ রয়েছে। সেটি মুখ্যত: লীগ পর্যায়ের শেষ ম্যাচ। ছয় দলীয় লীগ পর্যায়ের ১৪তম ম্যাচে আজ খিলপাড়া কোচিং সেন্টার ৭ উইকেটের ব্যবধানে জামজুরি কোচিং সেন্টার বি দলকে পরাজিত করেছে। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ইন্দিরা ঘোষ স্মৃতি অনূর্ধ্ব ১৫ লীগ ক্রিকেট টুর্নামেন্ট এখন শেষের পথে। আজ, শনিবার সকাল সোয়া দশটা নাগাদ জামজুরি মাঠে ম্যাচ শুরুতে টস জিতে খিলপাড়া কোচিং সেন্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। জামজুরি কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৩৮ ওভারের ম্যাচে কুড়ি ওভার ২ বল খেলে ৪২ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে মৃদুল দে সর্বাধিক ২২ রান পায়। খিলপাড়া কোচিং সেন্টারের পাপন নট্ট দাস শূন্য রানে চারটি, ইমরান আহমেদ তিন রানে চারটি উইকেট তুলে নেয়। জবাবে খিলপাড়া কোচিং সেন্টার সাত ওভার তিন বল খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুব্রত দে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। জামজুরি কোচিং সেন্টারের অনিমেষ সাহা ১১ রানে দুটি উইকেট পেয়েছে। বিজয়ী দলের পাপন নট্ট দাস পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top