News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নির্বাচনী সমঝোতার বদলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের সিপিএমে যোগ দেওয়ার পরামর্শ ডা: মানিক সাহার
Image

ত্রিপুরায় নির্বাচনী সমঝোতার বদলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের সিপিএমে যোগ দেওয়ার পরামর্শ ডা: মানিক সাহার

আগরতলা, ১৪ জানুয়ারী(হি. স.) : ত্রিপুরায় নির্বাচনী সমঝোতার বদলে সিপিএমে যোগ দেওয়ার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা। গতকাল আসন রফা নিয়ে গতকাল সিপিএম ও কংগ্রেসের মধ্যে আলোচনা শুরু হওয়ার প্রতিক্রিয়ায় আজ বিদ্রুপের সুরে একথা বলেন তিনি।

এদিন তিনি বলেন, খুবই আশ্চর্যজনক রাজনৈতিক সমীকরণ ত্রিপুরায় দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে সিপিএমের সাথে জোট হওয়ায় আজকের কংগ্রেস নেতৃত্ব বিরোধীতায় দলত্যাগ করেছিলেন। কংগ্রেস ছেড়ে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তাঁরাই আজ সিপিএমের সাথে ত্রিপুরায় বোঝাপড়া করতে চাইছেন।

ডা: মানিক সাহার কটাক্ষ, ওই কংগ্রেস নেতারা একাধিকবার রাজনৈতিক পরিচিতি পরিবর্তন করেছেন। তাই, এখন নির্বাচনী সমঝোতার বদলে তাঁরা সিপিএমে যোগ দিন। এদিকে, তিপরা মথা নিয়ে ডা: সাহার দাবি, সিপিএম ও কংগ্রেসের সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে প্রদ্যোত কিশোরের চিন্তাভাবনা স্পষ্ট নয়। তবে, তিপরা মথার পদক্ষেপ নিয়ে বিজেপি মোটেও চিন্তিত নয়।

তিনি বলেন, বিরোধীদের রাজনীতি পার্টি কার্যালয়ে সীমিত রয়েছে। কিন্তু, বিজেপি সারা ত্রিপুরায় চষে বেড়াচ্ছে। মানুষের হাল হকিকত জানার চেষ্টা করছে। তাঁর দাবি, বিজেপি কার্যকর্তারা দিবারাত্র মানুষের জন্য কাজ করে চলেছেন। মানুষের কল্যাণ সুনিশ্চিত করা বিজেপি প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। অন্যদিকে, সিপিয়ে এবং কংগ্রেস শুধুই ক্ষমতা দখলের চিন্তায় ব্যস্ত রয়েছে। ১৯৭৭ এবং ১৯৯৩ সালে একইভাবে সিপিএম ক্ষমতা দখল করেছে, তোপ দগেন তিনি। তবে, এবার তাঁরা সেই সুযোগ পাবেন না, দৃঢ়তার সাথে বলেন ডা: সাহা।তিনি সুর চড়িয়ে বলেন, সিপিএম এবং কংগ্রেসের আসন রফার সিদ্ধান্ত ত্রিপুরার লক্ষ লক্ষ মানুষের মনে আঘাত দিয়েছে। তাঁদের এই অশুভ জোট মানুষ মেনে নেবেন না, ভোটের ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top