News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভারত জোড়োয় বামেদের আমন্ত্রণ কংগ্রেসের
Image

পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভারত জোড়োয় বামেদের আমন্ত্রণ কংগ্রেসের

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রায় এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। ২৩ জানুয়ারি, কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ে শেষ হবে এই পদযাত্রা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এ রাজ্যের বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

চিঠি পাঠানো হয়েছে, সিপিএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলিকে। এর আগে ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে সিপিআইএম, তৃণমূল-সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই চিঠি দিয়েছিলেন রাহুল গাঁধী। বাংলায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বর্তমানে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে রয়েছে। এদিন সুতির ডিএন কলেজ মোড় থেকে কর্মসূচি শুরু হয়। নিমতিতা হয়ে ভারত জোড়ো যাত্রা পৌঁছয় ধুলিয়ানের ডাকবাংলো মাঠে।

এদিকে, গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাম-কংগ্রেস পুরনো সঙ্গী। নির্বাচনের আগে হয়তো জোট বাঁধবেন। তাই আগেই যদি একসঙ্গে হাঁটেন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top