News Flash

  • Home
  • দেশ
  • গঙ্গা আরতি নিয়ে তৃণমূল-বিজেপির ঠাণ্ডা লড়াই বাড়ছে
Image

গঙ্গা আরতি নিয়ে তৃণমূল-বিজেপির ঠাণ্ডা লড়াই বাড়ছে

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.):গঙ্গা আরতি নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে চলছে জোর দড়ি টানাটানি। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে গঙ্গা আরতির প্রস্তুতি শুরু হয়েছে বাবুঘাটে। বিষয়টি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। শুক্রবার তৃণমূলের একটি টুইটে বাড়ল এর মাত্রা।

এবার টুইটে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে হিন্দুধর্মের অবমাননার অভিযোগে সরব তৃণমূল। যদিও ঘাসফুল শিবিরের অভিযোগ মানতে নারাজ বিজেপি।

শুক্রবার তৃণমূলের তরফে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র গঙ্গা আরতির ভিডিও টুইট করা হয়। টুইটে তৃণমূলের অভিযোগ, “বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন গঙ্গা আরতি তাঁদের করতে দেওয়া হয়নি। অথচ সৌমিত্র খাঁ ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি করেছেন। প্রথমত, গঙ্গা আরতি নিয়েও বিজেপির দুই নেতার মতামত দু’রকম। দ্বিতীয়ত, আর কতবার বিজেপি হিন্দু ধর্মের অবমাননা করবে?” টুইটারে পোস্ট করা ভিডিওতে সেচ ও জলদপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিকের গলাতেও শোনা গিয়েছে একই অভিযোগের সুর।

বৃহস্পতিবার সৌমিত্র খাঁ নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করেন। তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি নিয়ে নেটদুনিয়ায় হাসির খোরাক বিজেপি সাংসদ। যদিও এই অভিযোগে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। পালটা সরাসরি মুখ্যমন্ত্রী দুষেছেন তিনি। বলেন, “তৃণমূল গঙ্গা আরতির খুঁত না ধরে, মুখ্যমন্ত্রীর ভুল মন্ত্রোচ্চারণ নিয়ে ভাবুক।”

উল্লেখ্য, বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির ভাবনাচিন্তা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত সোমবার বিজেপি গঙ্গা আরতি করার সিদ্ধান্ত নেয়। তবে জি-২০ সম্মেলন চলায় বিজেপির গঙ্গা আরতিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অনুমতি ছাড়াই জোর করে বাবুঘাটে গঙ্গা আরতির পরিকল্পনা করে পদ্মশিবির। তার জেরে গত মঙ্গলবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাবুঘাট চত্বর। পুলিশ ও বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর আউট্রাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top