News Flash

  • Home
  • বিদেশ
  • দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ছাড়িয়ে গেল
Image

দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ছাড়িয়ে গেল

ওয়াশিংটন, ১৩ জানুয়ারি (হি. স.) : দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুমিছিল। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যু বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন এক হাজার ৪৭০ জন। গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫২ হাজার ৫০৯ জন। ফলে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ছাড়িয়ে গেল। শুক্রবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ থেকে এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫২ হাজার ৫০৯ জন। যার ফলে মহামারি শুরুর পর থেকে মারণ ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৬৭ কোটির গণ্ডি ছাড়াল। এদিন সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি তিন লক্ষ ১৮ হাজার ১৪৬ জন। নতুন করে আরও ১,৪৭০ জন মৃত্যুর কোলে ঢলে পড়ায় প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লাখ ২৩ হাজার ২১৩ জন। জীবন যুদ্ধে জয়ী হয়েছেন ৬৪ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৬৯১ জন।

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৪৮২ জন। প্রাণ হারিয়েছেন ৪৮৯ জন। দক্ষিণ কোরিয়ায় আরও ৪৩ হাজার ৯৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছেন ৭৬ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ১৫ জন। মারা গিয়েছেন ২৭০ জন। তাইওয়ানে আরও ২২ হাজার ৯৩৭ জন আক্রান্ত হয়েছেন। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৪৮ জন।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top