News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজার সিনিয়র ক্রিকেট দল ঘোষিত, নেতৃত্বে অপূর্ব
Image

শান্তিরবাজার সিনিয়র ক্রিকেট দল ঘোষিত, নেতৃত্বে অপূর্ব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।।রাজ্য সিনিয়র ক্রিকেট শুরু ২২ জানুয়ারি থেকে। আগরতলা, কৈলাসহর এবং ধর্মনগর-‌ ওই তিন মহকুমায় হবে এলিট গ্রুপের রাজ্য আসর। তাতে অংশ নেবে শান্তিরবাজার মহকুমা। এবছর মহকুমাকে নেতৃত্ব দেবেন অপূর্ব বিশ্বাস। ডেপুটি হিসাবে থাকবেন কিষান মুড়া সিং। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব সাধুঅং মগ ২০ সদস্যের মহকুমার দল ঘোষনা করেন। আজ সকাল ১১ টায় নির্বাচিত ক্রিকেটারদের বয়সের প্রমানপত্র এবং ছবি সহ মহকুমার ক্রিকেট সংস্থার অফিসবাড়িতে রিপোর্ট করতে বলেছেন সচিব। একঝঁাক প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে মহকুমা দল। সচিব বিশ্বাস করেন আসরে ভালো ফলাফল করবেই মহকুমা দল। দলের কোচ এবং ম্যানেজারের নাম পরে ঘোষনা করা হবে বলে জানান সচিব। ঘোষিত দল:‌ শান্তু মজুমদার, সুকান্ত রিয়াং, জনক রিয়াং, কিষান মুড়াসিং (‌সহ অধিনায়ক), বিভাষ বৈদ্য, রাহুল হুসেন, ক্লিন্টন রিয়াং, রাজদ্বীপ দত্ত, অপূর্ব বিশ্বাস (‌অধিনায়ক), রাহুল মুড়াসিং, হিমালেশ সাংমা, মিঠুন সরকার, এন ভসন্তন দেওয়ান, প্রদীপ দেববর্মা, অনুরাদ দেবনাথ, ইভান চন্দ্র রিয়াং, প্রসেনজিৎ বিশ্বাস, অমল রিয়াং, সুমিত মুড়াসিং এবং সৌরভ পাল। ‌‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top