News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে স্বনির্ভরণ নারী প্রকল্পে তাঁতিদের উৎপাদিত সামগ্রী ক্রয় কেন্দ্রের উদ্বোধন
Image

করিমগঞ্জে স্বনির্ভরণ নারী প্রকল্পে তাঁতিদের উৎপাদিত সামগ্রী ক্রয় কেন্দ্রের উদ্বোধন

করিমগঞ্জ (অসম) ১৩ জানুয়ারি (হি.স.) : শুক্রবার করিমগঞ্জের হস্ততাঁত ও বস্ত্র বিভাগের সহ-অধিকর্তার কার্যালয়ে স্বনির্ভরণ নারী প্রকল্পের অধীনে করিমগঞ্জ জেলার তাঁতিদের উৎপাদিত সামগ্রীর ক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ওইদিন আনুষ্ঠানিকভাবে এই ক্রয় কেন্দ্রের উদ্বোধন করে বলেন যে এই ক্রয় কেন্দ্রের মাধ্যমে মহিলা তাঁতিদের উৎপাদিত সামগ্রী বিক্রির স্থায়ী ঠিকানা হল। এর ফলে মহিলাদের আর্থিক স্বচ্ছলতা আসবে এবং আত্মনির্ভরতা বাড়বে। বিভাগের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এতে করিমগঞ্জের হস্ত তাঁত ও বস্ত্র বিভাগের সহ অধিকর্তা এল হরিলাল সিংহ জানান যে স্বনির্ভর নারী প্রকল্পের অধীনে করিমগঞ্জ জেলার মহিলা তাঁতিদের উৎপাদিত ৩১ প্রকারের বস্ত্র সামগ্রী ক্রয়ের জন্য এই ক্রয় কেন্দ্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে খোলা হয়েছে।
তিনি জানান যে, রাজ্যের হস্ত তাঁত ও বস্ত্র শিল্প সঞ্চালকালয়ের ধ্বজাবাহী প্রকল্প স্বনির্ভর নারীর অধীনে ১৯ জুলাই ২০২২ থেকে ৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত করিমগঞ্জ জেলায় ৩৯২৭ জন মহিলা তাঁতির রেজিস্ট্রেশন অনুমোদিত হয়েছে। তাই এই ক্রয় কেন্দ্রে তাঁতিদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য তাদের রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশনের সময় দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের পাসবুক এবং আধার কার্ড বা ভোটার আইডি কার্ড অথবা সুতার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এতে তাঁতিদের কাছ থেকে ক্রয়ের জন্য ৩১ রকমের বস্ত্রসমগ্রী নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই ক্রয় কেন্দ্র ১৩ জানুয়ারি থেকে আগামী ১৫ দিন পর্যন্ত প্রতিটি কর্মদিবসে খোলা থাকবে। এতে একজন তাঁতির কাছ থেকে সর্বোচ্চ ১০০টি উৎপাদিত বস্ত্র ক্রয় করা হবে এবং প্রত্যেক তাঁতি একবারই বস্ত্র সামগ্রী এই কেন্দ্রে বিক্রি করতে পারবেন বলে সহ-অধিকর্তা জানান।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইসিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরমানন্দ নাথ এবং বিভাগীয় কারিগরি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top