News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০ বছরের বাচ্চার দাঁতের অস্ত্রোপচার করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

১০ বছরের বাচ্চার দাঁতের অস্ত্রোপচার করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : রাজধর্ম পালন করার পাশাপাশি আজ চিকিত্সক হিসেবে মানুষকে সেবা করার মহৎ ধর্ম অত্যন্ত দক্ষতার সাথে পালন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা। দন্ত বিশেষজ্ঞ হিসেবে আজ তিনি একটি বাচ্চার দাঁতের অস্ত্রোপচার করেছেন। রোগী বর্তমানে সুস্থ আছে এবং আগামীকাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

আজ হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ বছরের এক বাচ্চার দাঁতের অস্ত্রোপচার করেছেন মুখ্যমন্ত্রী। আগরতলা নিবাসী বিজেপি কার্যকর্তা সুকান্ত ঘোষের পুত্র সন্তান অকসিত ঘোষের দাঁতের অস্ত্রোপচার করেছেন তিনি। এ-বিষয়ে সুকান্ত বাবু জানিয়েছেন, তাঁর ছোট ছেলের দাঁতের মাড়িতে সিস্ট হয়েছিল। ফলে, চিকিত্সক অস্ত্রোপচারের সাথে দুইটি দাঁত তুলে ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই, ভীষণ চিন্তায় পড়েছিলাম। বিষয়টি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছিলাম এবং তিনি নিজে অস্ত্রোপচার করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। সুকান্ত বাবু বলেন, ভীষণ ব্যস্ততা সত্বেও আজ সকালে মুখ্যমন্ত্রী অস্ত্রোপচারের জন্য হাসপাতালে যান এবং অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে দেখান। ছেলের অস্ত্রোপচারের জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এদিন অস্ত্রোপচার সেরে মুখ্যমন্ত্রী ডা: সাহা বলেন, অতীতে অনেক এমন অস্ত্রোপচার করেছি। আজ মুখ্যমন্ত্রী হয়েছি ঠিকই, কিন্তু অনুভূতি ঠিক আগের মতোই রয়েছে। তিনি বলেন, আজ আমাকে হাসপাতালে দেখে সকলেই ভীষণ আপ্লুত হন। জনৈক চিকিত্সক বন্ধু বলেছেন, আগের মতোই কাজ করতে সক্ষম আমি। কারণ, অস্ত্রোপচারের সময় একবারের জন্য হাত কাঁপেনি আমার। মুখ্যমন্ত্রী বলেন, ব্যস্ততা ভীষণ, তবুও আজ সকাল ৯টায় অস্ত্রোপচারের জন্য পৌছে গিয়েছিলাম। এরপরই পোশাক পরে সোজা চলে যান অপারেশন থিয়েটারে। অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। রোগী সুস্থ রয়েছে এবং আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top