News Flash

  • Home
  • দিনের খবর
  • স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্যে পরিচালিত সরকারই ‘উন্নয়নে’ গতি প্রদান করতে পারে : প্রধানমন্ত্রী
Image

স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্যে পরিচালিত সরকারই ‘উন্নয়নে’ গতি প্রদান করতে পারে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও ইন্দোর, ১১ জানুয়ারি (হি.স.) : স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্যে পরিচালিত সরকারই ‘উন্নয়নে’ গতি প্রদান করতে পারে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে দু’দিনের বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনের সূচনা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “একটি স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত সরকারই ‘উন্নয়নে’ অভূতপূর্ব গতি প্রদান করতে পারে। সেই সরকার দেশের স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। গত আট বছরে আমরা ক্রমাগত সংস্কারের গতি ও দক্ষতা বাড়িয়েছি।”

প্রধানমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য হোক অথবা কৃষি, পুষ্টি হোক অথবা দক্ষতা, কিংবা উদ্ভাবন। সব ক্ষেত্রেই ভারতের নতুন সম্ভবনা আপনাদের অপেক্ষা করছে। ভারতের সঙ্গে একটি নতুন বৈশ্বিক সাপ্লাই চেইন তৈরি করার সময় এসেছে। প্রধানমন্ত্রীর কথায়, শতাব্দীর সঙ্কটের সময়েও আমরা সংস্কারের পথ নিয়েছিলাম। ২০১৪ সাল থেকে সংস্কার, রূপান্তর এবং সম্পাদনের পথে রয়েছে ভারত৷ আত্মনির্ভর ভারত অভিযান এটিকে আরও বেশি গতি দিয়েছে৷ ফলস্বরূপ, ভারত বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top