News Flash

  • Home
  • বিদেশ
  • যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর মৃত্যুতে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ হাছান মাহমুদের
Image

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর মৃত্যুতে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ হাছান মাহমুদের

ঢাকা, ১১ জানুয়ারি (হি স)। ‘যুক্তরাষ্ট্রেও যে মানবাধিকার লঙ্ঘিত হয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সালের হত্যাকাণ্ড।’ এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদ। মা-বাবার একমাত্র সন্তান সৈয়দ ফয়সাল আরিফ। পড়াশোনা করতেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের বোস্টন ক্যাম্পাসে। গত বুধবার পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। তার পর থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ বাড়ছে।

ঢাকার কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের বোস্টনে মৃত্যুকে অত্যন্ত অনভিপ্রেত, দুঃখজনক ও মানবাধিকারের লঙ্ঘন। আমি পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি ছাত্রের আত্মার ‘মাগফিরাত’ (শান্তি) কামনা করি। তবে যুক্তরাষ্ট্রের সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে, তদন্ত চলছে।“

হাছান মাহমুদ বলেন, ‘‘আশা করি, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাঁরা এ ঘটনার জন্য দোষী, তাঁদের বিচার হবে। যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমাদের দেশে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, কেউ লঙ্ঘন না করে, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। বিশ্বময় কোথাও যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, সেটিও আমরা চাই।’’

ফয়সালের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাতমারা ইউনিয়নে। ২০১৫ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান তিনি। একমাত্র সন্তানকে হারিয়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে বলে জানান ফয়সালের বাবা মোহম্মদ মুজিব উল্লাহ। তিনি বলেন, ‘আমার ছেলের কোনো খারাপ অভ্যাস ছিল না। এমনকি আমাদের পরিবারের কেউ কোনো অপরাধে জড়ায়নি কখনো। দেশেও আমাদের পরিবারের যথেষ্ট সুনাম রয়েছে। ছেলেকে গুলি করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করা ছেলেকে নিয়ে মা-বাবা আর স্বজনদের স্বপ্ন ছিল অনেক। কিন্তু পুলিশের গুলিতে ছেলে নিহত হয়ে সব শেষ হয়ে যায়। একমাত্র সন্তান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চান পরিবার। এটিকে পুলিশি হত্যাকাণ্ড দাবি করে বিচার চান প্রবাসী বাংলাদেশিরা।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top