News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় জনবিশ্বাস যাত্রায় অংশ নিলেন অভিনেতা মিঠুন চক্রবর্ত্তী
Image

তেলিয়ামুড়ায় জনবিশ্বাস যাত্রায় অংশ নিলেন অভিনেতা মিঠুন চক্রবর্ত্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷  গত ৫ বছরে ত্রিপুরার যা উন্নয়ন হয়েছে, আগে এমনটা হয়নি৷ প্রদেশ বিজেপির জন বিশ্বাস রথ যাত্রায় অংশগ্রহণ করতে রাজ্যে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন চলচিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচী চালিয়ে যাচ্ছে বিজেপি৷ গত ৫ জানুয়ারী থেকে শুরু হয়েছে জন বিশ্বাস রথযাত্রা৷ একই সঙ্গে চলছে বিজয় সংকল্প যাী৷ মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যে আসনে চলচিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ বুধবার অংশ নেন একাধিক কর্মসূচীতে৷ গত ৫ বছরে ত্রিপুরার যা উন্নয়ন হয়েছে, আগে এমনটা হয়নি৷ তার উপর আগামী ৫ বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে ত্রিপুরা দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে৷ প্রদেশ বিজেপির জন বিশ্বাস রথ যাত্রায় অংশগ্রহণ করতে রাজ্যে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম সারা রাজ্য৷ প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও রাজনৈতিক দলগুলির সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে৷ বিজেপি দলের বিজয় সংকল্প সমাবেশ বুধবার তেলিয়ামুড়া টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্থানীয় বিধায়িকা কল্যাণী রায় সহ প্রমুখ৷ মিঠুন চক্রবর্তীকে দেখতে এদিন সকাল থেকেই তেলিয়ামুড়া টাউন হল মাঠ প্রাঙ্গনে উপচে পড়ে জনগণের ভিড় লক্ষ্য করা যায়৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মিঠুন চক্রবর্তী৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top