News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাওয়ানায় হোটেলের রুমে জোড়া রহস্য-মৃত্যু, খুনের আত্মহত্যা বলে অনুমান পুলিশের
Image

দিল্লির বাওয়ানায় হোটেলের রুমে জোড়া রহস্য-মৃত্যু, খুনের আত্মহত্যা বলে অনুমান পুলিশের

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): দিল্লি বাওয়ানা থানা এলাকায় একটি হোটেলের রাম থেকে উদ্ধার হল যুবক ও যুবতীর দেহ। মৃত যুবতীর ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল এবং যুবকের মুখে শুকনো ফেনা ছিল, তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি ও সালফা পাউডার পাওয়া গিয়েছে বলে জানিয়েছে আউটার নর্থ জেলা পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই যুবতীকে খুনের পর ওই যুবক আত্মঘাতী হয়েছে। আউটার নর্থ জেলা পুলিশ জানিয়েছে, ক্রাইম টিম ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, যুবতীকে হত্যা করার পর সালফা খেয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। সিসিটিভিতে দেখা গিয়েছে, ওই যুবক ও যুবতী হোটেলের রুমে প্রবেশের পর ঘরে কেউ প্রবেশ করেনি। হত্যার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top