News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গে সিপিএমের বীভৎসতা ত্রিপুরায় মনে করালেন শুভেন্দু অধিকারী
Image

পশ্চিমবঙ্গে সিপিএমের বীভৎসতা ত্রিপুরায় মনে করালেন শুভেন্দু অধিকারী

আগরতলা, ১০ জানুয়ারী(হি. স.) : পশ্চিমবঙ্গে সিপিএমের বীভৎসতা দেখেছি। ত্রিপুরার মানুষও সিপিএমের রাজত্বে সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ। তাঁদের একটি বুথেও মাথা তুলতে দেবেন না। আজ মঙ্গলবার সিপাহিজলা জেলায় চড়িলামে জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় অংশ নিয়ে এভাবেই ত্রিপুরবাসী-কে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি আজ ত্রিপুরার মানুষের কাছে স্মৃতির পাতা উল্টে পশ্চিমবঙ্গে বাম জমানায় নন্দীগ্রাম, মরিচঝাপি, নানুড়-র নর হত্যার কাহিনী মনে করিয়েছেন। তাঁর আবেদন, ওই সিপিএম-কে ত্রিপুরায় সুযোগ দেবেন না।

এদিন তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করছি। সিপিএমের বীভৎসতা দেখেছি। ত্রিপুরার মানুষেরও বাম জমানার কালো দিনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাঁর দাবি, সিপিএম নিজের দল ছাড়া কিছুই বোঝে না। রাজনৈতিক রঙ বিচার না করে কোন কাজ করে না। তাই, লাল পার্টিকে দেখা যাচ্ছে না। হয়তো গর্তে লুকিয়ে রয়েছে, বিদ্রুপের সুরে বলেন তিনি।

শুভেন্দুর বক্তব্য, ২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তন হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে তাঁদের একটি বুথেও মাথা তুলতে দেবেন না। তাঁর কটাক্ষ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী-কে ডাইনি এবং কংগ্রেস-কে বুর্জোয়া দল বলত সিপিএম। অথচ, পশ্চিমবঙ্গে সেই কংগ্রেসের সাথে জোট বেঁধেছে সিপিএম। তাই, ২০২১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ওই দুই দল নিশ্চিহ্ন হয়ে গেছে। তাঁর পরামর্শ, কংগ্রেস-সিপিএমের সুবিধাবাদ ও বুর্জোয়া জোট থেকে সাবধানে থাকবেন। ত্রিপুরায় পাঁচ বছরে উন্নয়নের আগামী পাঁচ বছরে আরও এগিয়ে নিয়ে যাবে বিজেপি।

তাঁর দাবি, সারা দেশে পরিবারবাদ, জাতপাত এবং তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বদলে শৌচালয়, স্বচ্ছ ভারত, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, আবাস যোজনায় ঘর, কিষাণ সম্মান নিধি এবং প্রতি ঘরে জল পৌছে দিয়েছেন তিনি। তিনি আওয়াজ তুলেন, ত্রিপুরায় আবারও ডাবল ইঞ্জিনের সরকারই দরকার।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top