News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নিউ জলপাইগুড়ি জংশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সফল প্রবর্তন এনএফ রেলওয়ের
Image

নিউ জলপাইগুড়ি জংশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সফল প্রবর্তন এনএফ রেলওয়ের

গুয়াহাটি, ১০ জানুয়ারি (হি.স.) : নিউ জলপাইগুড়ি জংশনে বিদ্যমান প্যানেল ইন্টারলকিং-এর পরিবর্তে বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম প্রবর্তন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। আমবাড়ি ফালাকাটা-নিউ জলপাইগুড়ি-রাঙ্গাপানি সেকশনে মোট ১৭ কিমি দীর্ঘ রুটে প্রথম অটোমেটিক ব্লক সিগনালিং চালু করা হয়েছিল।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতির মাধ্যমে জানান, গত ৬ জানুয়ারি নিউ জলপাইগুড়ি জংশনে বিদ্যমান প্যানেল ইন্টারলকিং-এর পরিবর্তে বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম প্রবর্তন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। প্রথম ট্রিপল লজিক টেকনোলজি সহ এই ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমটি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মধ্যে সর্ববৃহৎ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মধ্যে এটি হলো সর্ববৃহৎ ডিস্ট্রিবিউটেড ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। সিঙ্গল ভিজুয়াল জিসপ্লে ইউনিটের জন্য ট্রিপল মনিটর ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, মুখ্য কার্যালয়ের সাথে মেন্টেনেন্স টার্মিনাল কনসোল নেটওয়ার্কিং সম্পন্ন হয়ে গেছে। আমবাড়ি ফালাকাটা-নিউ জলপাইগুড়ি-রাঙ্গাপানি সেকশনে অটোমেটিক ব্লক সিগনালিঙে তিনটি লেবেল ক্রসিং গেট ইন্টারলক করা হয়েছে। অটোমেটিক ব্লক সিগনালিং কাজের সাথে সম্পর্কযুক্ত আমবাড়ি ফালাকাটা ও রাঙ্গাপানি স্টেশন ইয়ার্ডে অল্টারনেশনও করা হয়েছে।

ভিজুয়াল ডিসপ্লে ইউনিটের মাধ্যমে সমস্ত মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার রিসেটিং করা হবে। নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জংশন ন্যারো গজ সেকশনে হাই অ্যাভেইলেবিলিটি সিঙ্গল সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার সহ ইউনিভার্সাল ফেইল সেফ ব্লক ইন্টারফেস প্রদান করা হয়েছে। প্রত্যেকটি ইলেকট্রনিক ইন্টারলকিং ক্যাবিনের জন্য ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই ও আর্থ লিকেজ ডিটেকটর প্রদান করা হয়েছে।

ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম ও ভিজুয়াল ডিসপ্লে ইউনিট চালু হওয়ার ফলে আমবাড়ি ফালাকাটা-নিউ জলপাইগুড়ি-রাঙ্গাপানি সেকশনে ট্রেন পরিচালনা আরও সুবিধাজনক হয়ে উঠবে। স্টেশন ইয়ার্ডে শান্টিং আরও সহজে করা যাবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আগমনের জন্য ট্রেন স্টপেজের সময় হ্রাস হবে বলে প্রত্যাশা করছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে, বিবৃতিতে বলেছেন সব্যসাচী দা।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top