News Flash

  • Home
  • খেলা
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে ৩৭৩ রান করল ভারত, বিরাট শতরান, রানে ফিরলেন রোহিতও
Image

শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে ৩৭৩ রান করল ভারত, বিরাট শতরান, রানে ফিরলেন রোহিতও

গুয়াহাটি, ১০ জানুয়ারি (হি.স.) : ছন্দে ফিরলেন বিরাট কোহলি। গতবছর শেষ করেছিলেন শতরান দিয়ে। নতুন বছর শুরুটাও করলেন সেই শতরান দিয়েই। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে দেখা গেল পুরনো বিরাটের ঝলক। সেই সঙ্গে রানে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। একটুর জন্য শতরান হারালেন তিনি। রান করলেন ভারতের আর এক ওপেনার শুভমন গিল। ভারতীয় ব্যাটারদের দাপটে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৭৩ রান করল ভারত।

প্রথম ওভার থেকেই শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন। শ্রীলঙ্কার বোলারদের থিতু হওয়ার সময় দিলেন না তাঁরা। ভারতকে সাহায্য করল গুয়াহাটির মাঠের আউট ফিল্ড। তিরের বেগে বল গেল। পাওয়ার প্লে-তে ফিল্ডারদের ৩০ গজের ভিতরে থাকার সুযোগ কাজে লাগালেন রোহিত। সেই পরিচিত পুল শট বার বার চোখে পড়ল।
অন্য দিকে, শুভমন খেলছিলেন মাটি ঘেঁষা শট। কভার অঞ্চলে একের পর এক চার মারলেন তিনি। দুই ব্যাটারই অর্ধশতরান পূর্ণ করেন। দেখে মনে হচ্ছিল, শতরান করবেন দুই ওপেনার। কিন্তু দাসুন শনাকার বলে ৭০ রান করে এলবিডব্লিউ হলেন শুভমন। ১৪৩ রানে পড়ল ভারতের প্রথম উইকেট। রোহিতেরও শতরান হল না। ৮৩ রান করে দাসুন মদুশঙ্কের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন তিনি।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করল ভারত। ৮৭ বলে ১১৩ রান করে আউট হলে কোহলি। গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচ জিততে হলে ৩৭৪ রান করতে হবে শ্রীলঙ্কাকে। সন্ধ্যায় শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। তেমন হলে বল করতে সমস্যায় পড়বেন ভারতীয় বোলাররা। কিন্তু তার পরেও ভারতকে হারাতে শুরু থেকেই ঝড়ের বেগে রান তুলতে হবে শনাকাদের।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top