News Flash

Image

মণিপুরের ইমফল পশ্চিম জেলায় উচ্চতীব্রতার বোমা বিস্ফোরণ, হতাহত নেই

ইমফল, ১০ জানুয়ারি (হি.স.) : বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে মণিপুরের ইমফল পশ্চিম জেলা। গতকাল সোমবার রাত প্রায় ১১.৪৮ মিনিট নাগাদ বোমা হামলা হয়েছে ডোরেন লেইকাংবাম নামের জনৈক ব্যক্তির বাড়ির মূল গেটে।

জানা গেছে, ঘটনাটি গতকাল মধ্যরাতে মণিপুরের ইমফল জেলার অন্তর্গত নাগামাপাল কাংজাবি লেইরাক থানা এলাকায় জনৈক ডোরেন লেইকাংবামের বাড়ির গেটে উচ্চতীব্রতার বোমা নিক্ষেপ করেছিল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কিছু সম্পত্তির ক্ষতি ছাড়া এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া হামলার সঠিক কারণও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি জেলা পুলিশ।

এদিকে ঘটনার পর ইমফল পশ্চিম জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া বিষয়টি তদন্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন বলে জানা গেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ এবং আধাসেনা বাহিনী। তাছাড়া বোমা হামলাকারীদের ধরতে পুলিশ জাল বিছিয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে একটি আবাসিক এলাকায় এ ধরনের বোমা হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top