News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিজেপি সরকার সাড়ে চার বছরে উন্নয়নের ভিত তৈরি করেছে, আগামী পাঁচ বছরে তাঁর পরিণাম দেখা যাবে : কিরেণ রিজিজু
Image

ত্রিপুরায় বিজেপি সরকার সাড়ে চার বছরে উন্নয়নের ভিত তৈরি করেছে, আগামী পাঁচ বছরে তাঁর পরিণাম দেখা যাবে : কিরেণ রিজিজু

আগরতলা, ১০ জানুয়ারী(হি. স.) : ত্রিপুরায় বিজেপি সরকার সাড়ে চার বছরে উন্নয়নের ভিত তৈরি করেছে। আগামী পাঁচ বছরে তাঁর পরিণাম দেখা যাবে। আজ মঙ্গলবার ত্রিপুরায় সিপাহিজলা জেলায় চড়িলামে বিজেপির জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় একথা বলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর কথায়, দেশে কংগ্রেসের জমানায় উত্তর-পূর্বাঞ্চল নানাভাবে উপেক্ষিত হয়েছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই অঞ্চলে উন্নয়ন গতি পেয়েছে।

এদিন তিনি বলেন, কখনো স্বপ্নেও ভাবিনি উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি প্রতিষ্ঠিত হবে। কারণ, সর্বত্রই কংগ্রেস এবং ত্রিপুরায় সিপিএমের রাজত্ব ছিল। কিন্তু, ২০১৪ সালে কেন্দ্রে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলেরও ভাগ্য বদলাতে শুরু করেছে। তেমনি, ত্রিপুরায় গত সাড়ে চার বছরে পরিবর্তন আমার বলার অপেক্ষা রাখে না, প্রত্যয়ের সুরে বলেন তিনি।

তাঁর কথায়, বিজেপি সংসদে বিরোধী থাকাকালীন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য চিত্কার করেছি। সংসদের ভেতরে এবং বাইরে আওয়াজ তুলেছি। কিন্তু, সংসদে উত্তর-পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব অতি সামান্য হওয়ায় কেন্দ্রের শাসক আমাদের আওয়াজ কানে তুলতেন না। তাঁরা আমাদের দিকে মনোযোগ দিতেন না। কিন্তু, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল সারা দেশের তুলনায় অধিক গতিতে এগিয়ে চলেছে।

তাঁর দাবি, ২০১৪ সালে কেন্দ্রে সরকার পরিবর্তন হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়েছিলেন, উত্তর-পূর্বাঞ্চল এগিয়ে গেলেই দেশ এগুবে। তাই সমস্ত প্রকল্প প্রথমে উত্তর-পূর্বাঞ্চলে কার্যকরের নির্দেশ দিয়েছিলেন। উত্তর-পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরন্তর কাজ করে চলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেন তিনি।

কেন্দ্রীয় আইন মন্ত্রী এদিন ক্ষোভের সুরে বলেন, অতীতে উগ্রপন্থার জন্য উত্তর-পূর্বাঞ্চলের পরিচিতি ছিল। পর্যটকরা এই অঞ্চলে আসতে ভয় পেতেন। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন উগ্রপন্থার সমাপ্তি হয়েছে। আফস্পা প্রত্যাহার সম্ভব হয়েছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় সরকার পরিবর্তনের ফলে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে দুই দশকের অধিক সময়ের ব্রু শরণার্থী সমস্যার চিরস্থায়ী সমাধান হয়েছে।

তিনি আজ দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরায় সাড়ে চার বছরে উন্নয়নের ভিত স্থাপন হয়েছে। আগামী পাঁচ বছরে তার পরিণাম দেখা যাবে। কেন্দ্র ও রাজ্যের দুই সরকারের সমন্বয়ে ত্রিপুরাও উন্নতির চরম শিখরে পৌছবে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top