News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাঁদা নিয়ে সিপিএমকে বিঁধলেন বিপ্লব ও জিষ্ণু
Image

চাঁদা নিয়ে সিপিএমকে বিঁধলেন বিপ্লব ও জিষ্ণু

আগরতলা, ১০ জানুয়ারী(হি. স.) : সিপিএম ইংরেজদের থেকেও বড় চাঁদাবাজ। ত্রিপুরায় ক্ষমতাচ্যুত হয়ে এখন প্রেতাত্মা হয়ে ঘুরছে। আজ সিপাহিজলা জেলায় চড়িলামে জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এভাবেই সিপিএম-কে বিঁধেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। একই সুরে এদিন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও তোপ দাগেন। তাঁর দাবি, সিপিএম এখন চাঁদা চাইতে সাহস করেনা। বরং অনলাইনে চাঁদা দিয়ে দাও, কাতর সুরে তাঁরা এই আবেদন করছে।

এদিন বিপ্লব কুমার দেব বলেন, সিপিএমের জমানায় সমস্ত অংশের মানুষের চাঁদা দিতে হতো। সিপিএম ইংরেজদের থেকেও বড় চাঁদাবাজ ছিল। কিন্তু, ২০১৮ সালে বিজেপি তাঁদের থেকে ত্রিপুরাবাসী-কে মুক্তি দিয়েছে। তাঁর কটাক্ষ, ত্রিপুরায় ক্ষমতাচ্যুত হয়ে সিপিএম এখন প্রেতাত্মা হয়ে ঘুরছে। এখন তাঁরা অনলাইনে চাঁদা চাইছেন। বিপ্লবের দাবি, মানুষের উপকারে নয়, নির্বাচনে নিজেদের দলকে জেতাতে তহবিল সংগ্রহে নেমেছে সিপিএম।

তাঁর কথায়, ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার যোগ্য নেতৃত্বে চড়িলামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরল ব্যক্তিত্ব জিষ্ণু দেববর্মা জাতপাত মানেন না। তাঁর উদার মানসিকতার জন্যই চড়িলামের উন্নয়ন সম্ভব হয়েছে। এদিন বিপ্লব কুমার দেব জোর গলায় দাবি করেন, ২০১৮ সালে ত্রিপুরায় ইতিহাস সৃষ্টি হয়েছিল। তেইশের বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্বাঞ্চলে ইতিহাস সৃষ্টি হবে।

আজ উপমুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে চড়িলামের ফলাফল দেখে বিরোধীরা বিদ্রুপ করে বলছেন, পরিস্থিতির কারণে ২৬ হাজার ভোটের ব্যবধানে বিজেপির জয় হয়েছে। এবার প্রমাণ করব, পরিস্থিতি যেমনই হোক, ফলাফল এমনই হবে। তাঁর কথায়, কিছুদিন আগে ফুটবল নিয়ে মাঠে নেমে খেলা হবে ডাক দিয়েছিল তৃণমূল। পুর নির্বাচনে গোল খেয়ে দোকান গুটিয়ে ফেলেছে।তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি জোট সরকারের আমলে একটিও কেলেঙ্কারি হয়নি। বাম জমানায় জিতেন্দ্র চৌধুরী কিছুদিন বেশি মন্ত্রিসভায় থাকতেন তাহলে আদার সাথে কাচা মরিচ কেলেঙ্কারিও হতো। তাঁর কটাক্ষ, সিপিএম এখন সরাসরি চাঁদা চাইতে সাহস করে না। বরং অনলাইনে দিয়ে দাও, কাতর সুরে আবেদন জানাচ্ছে।

Releated Posts

ত্রিপুরাজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু, ধলাইয়ের ছামনুতে সর্বোচ্চ ১৩৯.২ মিমি বৃষ্টিপাত, কমলা সতর্কতা জারি

আগরতলা, ৮ জুলাই: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ত্রিপুরাজুড়ে টানা ভারী বৃষ্টিতে একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরা জুড়ে ভারী…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক দেবব্রত দাস

আগরতলা, ৮ জুলাই: দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ…

ByByReshmi Debnath Jul 8, 2026

জিবি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসে সাময়িক ফিরলেন চিকিৎসকরা, সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় অন্তর্বর্তী সিদ্ধান্ত

আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরা সরকারের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে এখনও বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

স্বচ্ছতার সঙ্গে পরিকাঠামোর উন্নয়ন ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে চায় সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই: নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা পুরনিগম এলাকায় আধুনিক…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top