নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ কৈলাশহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বস্ত্র মেলা শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু শুরু হয়েছে তা এক ঘন্টা পর অর্থাৎ রাত্র আটটার সময়৷ ভারত সরকারের হস্ততাঁত দপ্তরের নয় লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে ১৪ দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে৷ হ্যান্ডলুম এন্ড হ্যান্ডক্রাফট দপ্তরের ইন্সপেক্টর প্রসেনজিৎ দাস জানিয়েছেন এই মেলাটি রাজ্যভিত্তিক মেলা৷ এতে রাজ্য ও বহিঃরাজ্যের মিলিয়ে মোট ষাটটি স্টল খোলা হয়েছে৷ বাস্তবে প্রায় ১৫ থেকে ২০ টি স্টল শুরু হয়েছে৷ মেলার বহর জনগণ দেখে মনে হয় মাঠও হাসছে, প্রচারহীন এই মেলায় এত টাকা খরচ করার প্রয়োজনীয়তা ছিল কি? শহরের বুদ্ধিজীবীরা জানতে চায়৷ মঞ্চে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জিলা পরিষদের সহ-সভাধিপতি শ্যামল দাস, কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, অরুণ সাহা, সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা৷

কৈলাসহরে শুরু হল বস্ত্র মেলা
Tags:
Releated Posts
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…


















