News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মজদুর সংঘের উদ্যোগে রহিমপুরে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
Image

মজদুর সংঘের উদ্যোগে রহিমপুরে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ ভারতীয় জনতা মজদুর সংঘের মাইনরিটি শাখার উদ্যোগে এবং ত্রিপুরা আয়ুশ মিশন এমপ্লয়িজ এসোসিয়েশনের সহযোগিতায় বক্সনগর ব্লক অন্তর্গত রহিমপুর গ্রাম পঞ্চায়েতের পল্লী কবি জসীমউদ্দীন মুক্তাঙ্গন মঞ্চের মাঠে রবিবার বৃক্ষরোপণ ও বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ এই স্বাস্থ্য শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম৷ এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সভাপতি বাপন দত্ত,ত্রিপুরা আয়ুষ্মান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী এবং শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস সহ আরো অনেকে৷  এই স্বাস্থ্য শিবিরে রাজ্যের দুজন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক যথাক্রমে লাকি আচার্জী ও অভিক দেবনাথ চিকিৎসা প্রদান করেন৷ এই স্বাস্থ্য শিবির সকাল থেকে বিকাল পর্যন্ত চলে৷ এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুই শত রোগী চিকিৎসা নিয়েছেন৷

Releated Posts

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top